সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

বগুড়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১১:৩৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১১:৫০

প্লাবিত অঞ্চল অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বেড়েছে। এতে উপজেলার হাটশেরপুর, নারচী, হাটফুলবাড়ী, ভেলাবাড়ী ও কতুবপুর ইউনিয়ন এবং পৌর এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি ঢুকেছে ফসলি জমিতে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের কিছু ক্ষতি হয়েছে। এই পানি দ্রুতই নেমে যাবে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক শীতকালীন সবজি চাষ করেছেন। নদীর পানিতে সেগুলোর কিছু ক্ষতি হয়েছে। বাঙালি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী এলাকার রোপা আমন, মাসকলাই, শাকসবজি পানিতে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিচু এলাকার ৯০ হেক্টর জমির রোপা আমন ও ১৫ হেক্টর মাসকলাইয়ের ক্ষেতে পানি ঢুকেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের