বুয়েটছাত্র হত্যা নিয়ে বিএনপি উসকানি দিচ্ছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২০:০০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪১

সিরাজগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মোহাম্মদ নাসিম বিএনপি বরাবরই নেতিবাচক রাজনীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়টিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিও বুয়েট প্রশাসন মেনে নিয়েছে। অথচ বিএনপি এ হত্যাকাণ্ড নিয়ে নানাভাবে উসকানি দিচ্ছে। তারা বুয়েটসহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছে।’

শনিবার (১২ অক্টোবর) বিকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের মুলিবাড়িতে স্থাপিত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘বিএনপি এই চুক্তি নিয়েও মিথ্যাচার করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেক চুক্তি সম্পাদন করেছে। অথচ এই বিএনপি এখন ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে মিথ্যাচার করছে।’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘ভারত বরাবরই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু কন্যা একমাত্র রাষ্ট্রনায়ক যিনি দেশের স্বার্থ বিকিয়ে কোনও চুক্তি করতে পারেন না।’

এ সময় নাসিমের সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের