বিএনপি নেতার ছেলের দোকানে ফের ভাঙচুর

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১০:২০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:০৩

ভাঙচুর করা দোকান বগুড়ার সোনাতলার বালুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির সাবেক এমপি  হাবিবুর রহমানের ছেলে একেএম শাকিল রেজা বাবলার কয়েকটি দোকানে রবিবার (১২ অক্টোবর) রাতে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার রাতে (১১ অক্টোবর) রাতে তার ৫টি দোকানের ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী একথা জানিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বালুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় ৪ শতক জায়গায় ১০টি দোকান ঘর রয়েছে বাবলার। ঘরগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া আছে। শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পাঁচটি দোকান ভাঙচুর ও দু’টি দোকানে লুটপাট করে। এজন্য বাবলা রুহুল আমিনসহ ৩৪-৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

ভাঙচুর করা দোকান

সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে তার অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাবলা রুহুল আমিন, রেজাউল করিম রেজা মেম্বার, সাজু মেম্বারসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আসামিরা তার প্রতিষ্ঠানে দু’দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

ওসি বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

বিএনপি নেতার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান