দাফনের চার মাস পর আ. লীগ নেতার লাশ উত্তোলন

নাটোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় মৃত্যুর চার মাস পর আওয়ামী লীগের এক নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। শ্বাসরোধে হত্যার অভিযোগে তার প্রথমপক্ষের মেয়ের মামলায় আজ বুধবার (১৬ অক্টোবর) মরদেহটি উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা খান।

বড়াইগ্রাম থানার এসআই আহসান হাবীব ও ওসি দীলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আহসান হাবীব মামলার বরাত দিয়ে জানান, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রয়না গ্রামের ইয়াকুব আলী হীরা (৪৮) গত ১৭ জুন মারা যান। দ্বিতীয় স্ত্রীর দাবি, হিরা হৃদরোগে মারা গেছেন। কিন্তু গত ২৯ আগস্ট তার প্রথম পক্ষের মেয়ে ঈশিতা ইয়াসমিন বাদী হয়ে তার বাবাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে দাবিতে আদালতে মামলা দায়ের করেন।

মামলায় হীরার দ্বিতীয় স্ত্রী জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, শ্বশুর কুষ্টিয়া ভেড়ামারা এলাকার রেজাউল করিম, শাশুড়ি আঞ্জুমান বেগম ও শ্যালক রকিকে আসামি করা হয়।

ওসি দীলিপ কুমার দাস জানান, আদালতের নির্দেশে ইয়াকুব আলী হীরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম