বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত

বগুড়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৫:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৩২

বাসচাপায় ভটভটি চালক নিহত

বগুড়ার শেরপুরের ধুনট মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় রুবেল মিয়া (৩৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ সময় শ্রীবোস চন্দ্র পাল (৩৩) নামে ভটভটির এক যাত্রী আহত হয়েছেন। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর এ কথা জানান।

নিহত ভটভটি চালক রুবেল মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার গন্দ্রীয় চন্দ্র পালের ছেলে শ্রীবোস চন্দ্র পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে শ্যালো চালিত ভটভটিতে মাটির পাত্র নিয়ে চালক রুবেল মিয়া শেরপুর সদরে দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে মাটির পাত্রের মালিক শ্রীবোস চন্দ্রও ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে তারা শেরপুরের ধুনট মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সৌখিন এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৫) ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালক রুবেল ও যাত্রী শ্রীবোস আহত হন। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া মারা যান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ভটভটি জব্দ করা হয়েছে। বাস চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী