নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ২০:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:০৮

বিদ্যুৎস্পৃষ্ট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে মাছ চুরি ঠেকাতে পুকুরে পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক সাইফুল তার গ্রামের পাশেই নিজের পুকুরে মাছ চাষ করেন। পুকুর থেকে যেন কেউ মাছ চুরি করতে না পারে, সে জন্য তিনি গোপনে পুকুরের পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই দিন দুপুরে অসাবধানতাবশত পুকুরে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর বলেন, ‘পুকুরে রাতে কেউ যেন মাছ চুরি করতে না পারে, সে জন্য তিনি পুকুরের পানিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে আজ দুপুরে তিনি নিজেই পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সাইফুলের মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি