সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১১:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:০৭

জামরুল ইসলাম

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল জানান, ১৫ অক্টোবর শ্বশুরবাড়ি আলাইপুর থেকে অটোগাড়িতে করে স্ত্রী-সন্তান নিয়ে আড়ানীতে ফিরছিলেন। ওই দিন রাত ৮টার দিকে চকসিংগা গ্রামের মসজিদ এলাকায় অটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে এক গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পরিবারের সবাই আহত হয়। আহত অবস্থায় তাদের রামেক হাসাপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও ছেলে সুস্থ হলেও জামরুল চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবল সেলিম রেজা বলেন, ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন জামরুল শনিবার সকালে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান