গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ০১:২০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০১:২৮

জব্দ করা দুই কেজি ৪৫০ গ্রাম হেরোইন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম বাবলু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৩ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মোহনদরগা গুসিরা গ্রামস্থ কালু মিয়ার বাথানবাড়ীর সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম বাবলু উপজেলার হাতনাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মোহনদরগা গুসিরা গ্রামস্থ কালু মিয়ার বাথানবাড়ীর সামনে রাস্তায় অভিযান চালায়। এসময় দুই কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম বাবলুকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি ৪৫ লাখ টাকা। বাবলুর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের