আদালতের সিলগালা উপেক্ষা করে ক্লিনিকে অস্ত্রোপচারে রোগীর মৃত্যু, আটক ২

পাবনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৩:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৪:০২

আটক চিকিৎসক ও তার সহকারী



ভ্রাম্যমাণ আদালতের সিলগাল উপেক্ষা করে অপারেশন করার সময় প্রসূতির অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। অপারেশ থিয়েটারে রোগী ফেলে পালানোর সময় চিকিৎসকসহ ২ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  করেছে এলাকাবাসী। সোমবার (১১ নভেম্বর) রাতে  পাবনার চাটমোহর উপজেলায় ‘নারিকেলপাড়া ইসলামিক হাসপাতাল’ নামে একটি ক্লিনিকে এই ঘটনা ঘটে। পরে শঙ্কটাপন্ন অবস্থায় তাছলিমা




খাতুনকে (৩৫) উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ কথা জানান।

মৃত তাছলিমা খাতুন উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। আটক চিকিৎসক সাদ্দাম হোসেন নীরব পাশের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। আটক চিকিৎকের সহকারীর নাম আসাদুজ্জামান। অন্যদিকে ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু কৌশলে পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার তাছলিমা খাতুনের প্রসব বেদনা শুরু হলে তাকে সিজারিয়ান অপারেশনের জন্য স্বজনরা পৌর এলাকার  নারিকেলপাড়া মহল্লার ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ নামে ওই ক্লিনিকে ভর্তি করেন। রাত সাড়ে আটটার দিকে সাদ্দাম হোসেন নীরব, তার সহকারী আসাদুজ্জামান,
ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু ও দু’জন নার্স মিলে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচারের পর তাছলিমা খাতুন একটি কন্যা সন্তান প্রসব করেন।

এ সময় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অবস্থা বেগতিক দেখে সার্জন ও তার সহকারী পালানোর সময় তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ উত্তেজিত রোগীর স্বজন ও স্থানীয়দের কাছ থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাছলিমা খাতুনকে সঙ্কটাপন্ন অবস্থায় পাবনা
জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, সাদ্দাম হোসেন এবং তার সহকারী আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আটক দুই জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুলাই চাটমোহর ইসলামিক হাসপাতালে অ্যানেসথেশিয়ার চিকিৎসক ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচারের কারণে ওই সার্জন এবং ক্লিনিক মালিককে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম। এছাড়াও ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এরপরও কাউকে না জানিয়ে সিলগালা ভেঙে আবারও ওই ক্লিনিকে অপারেশন শুরু করে সার্জন সাদ্দাম হোসেন এবং ক্লিনিক মালিক।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের