অবতরণের সময় চাকা ফেটে গেলো নভোএয়ারের

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৬:২৯ আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৩৯

অবতরণের সময় চাকা ফেটে গেলো নভোএয়ারের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে। এসময় বিমানে থাকা ৩৩ যাত্রী দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকাল ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় নভোএয়ারের এই বিমানটি। শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় বিমানের পেছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। আপাতত সেটি বিমানবন্দরেই আছে। ঢাকায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে টেকনিশিয়ান এসে বিমানের চাকা মেরামত করবে।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল পৌনে ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর পেছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

অবতরণের সময় চাকা ফেটে গেলো নভোএয়ারের যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে তারা ভয় পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মাহফুজুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানটি অবতরণের পর রানওয়ের শেষ স্থানে পৌঁছায়। পরে পেছনের বাম পাশের একটি চাকা পাঙচার হয়ে যায়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানেই ফিরতি পথে রাজশাহী থেকে ঢাকায় ৬৮ জন যাত্রীর ফেরার কথা ছিল। পরে ঢাকা থেকে একটি বিমান পাঠিয়ে যাত্রীদের রাজশাহী থেকে আনা হয়েছে।’

/জেবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে নিয়ে আরেকটি হতাশার রাত কেটেছে ক্লপের
জার্মানিকে নিয়ে আরেকটি হতাশার রাত কেটেছে ক্লপের
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার