সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ০৯:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৪৭

বিএসএফ রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর এলাকা থেকে দুই বাংলাদেশি শ্রমিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ নভেম্বর) মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, এরাজুল ইসলাম (৫০) ও সুমন আলী (৩৫)।

আলাইপুর বিজিবি ক্যাম্প ও আটককৃত পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বাঘা উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির চরে খড় কাটতে যায় এরাজুল ও সুমন। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

রাসিদুল ইসলাম বলেন,  ‘আমরা অতি দরিদ্র মানুষ। শ্রমিকের কাজ করে খাই। আমার বাবাসহ ৭/৮ জন শ্রমিক হিসেবে উপজেলার সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির চরে খড় কাটতে যায়। সেখান থেকে বাবাসহ আরেকজনকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। অন্যরা পালিয়ে এসেছে।’

পালিয়ে আসা শাজাহান আলী বলেন, ‘আমরা খড় কাটতে শুরু করার সঙ্গে সঙ্গে বিএসএফ পেছন থেকে এসে দু’জনকে আটক করলে আমিসহ আরও ৫/৬ জন কৌশলে পালিয়ে এসেছি।’

এ বিষয়ে বাঘা উপজেলার আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আবু তালেব বলেন, ‘বাংলাদেশি দুই শ্রমিককে ফিরিয়ে আনতে লিখিত আবদেন করলেও বিএসএফ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গ্রহণ করেনি। তারপরও আমরা ভারতের সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘পরিবারের সদস্যরা ধরে নিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন। কিন্তু সাধারণত বিএসএফ ধরে নিয়ে গেলে কোনও একটা নোট দিয়ে যায়। যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। আমরা বিএসএফের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি।’

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা