তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আহ্বায়ক ও বিরোধী দলীয়  চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে আমরা এটা বিশ্বাস করি, তিনি শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে পারবে না। তার বহু আগেই এদেশের জনগণ রাজপথ প্রকম্পিত করবে এবং তার স্বৈরাচারী প্রবণতাকে রুখে দেবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সংসদ ভবনের সামনে মানবাধিকার, গুম প্রতিরোধ, এসআরবি ও সাইবার আইনে গণবিরোধী সংশোধনী আনয়ন এবং নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের ব‍্যর্থতার প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘‘আজকে আমরা আপনাদের সামনে জানতে চাই, মিরাজ শেখ কোথায়? পাঁচ মাস মিরাজ শেখের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গাজী সালাউদ্দিন তানভীর হাসপাতালে ভর্তি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তিনি কি সন্ত্রাস করেছেন? গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিম বানানো কি সন্ত্রাস? কটূক্তি করা কি সন্ত্রাস?’’

গণবিরোধী আইন পাসের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘‘গুম আইনে এমন বিধান রাখা হয়েছে, যেখানে যারা অভিযোগ করবে, সেই অভিযোগ যদি কোনও কারণে ভুল প্রমাণিত হয়— তাহলে তাদেরকেই শাস্তি দেওয়া হবে কয়েক বছরের। ফলে এমন একটা বন্দোবস্ত করা হয়েছে, যেখানে আর  কেউই আসলে কোনও  অভিযোগ দিতে যাবে না। বিএনপি আগে গুমের আন্তর্জাতিক তদন্ত চাইতো, জাতিসংঘের তদন্ত চাইতো। কারণ তারা বিরোধী দলে ছিল। আর এখন তারা এক বাহিনী গুম করলে অন্য বাহিনী দিয়ে তদন্ত করাতে চাচ্ছে। মানে গুমের কোনও বিচার হবে না। আমরা বলবো, অবিলম্বে এই আইনগুলো আপনারা সংশোধন করেন— যাতে মানবাধিকার কমিশন নিরপেক্ষভাবে গুমের তদন্ত করতে পারে। সাইবার সুরক্ষা আইনের সংশোধনের নামে যাতে কোনোভাবেই মত প্রকাশের অধিকারকে হরণ না করা হয়, এটি নিশ্চিত করতে হবে।’’

নাহিদ ইসলাম বলেন, ‘‘দুদককে নিয়ে নতুন কাণ্ড শুরু হয়েছে।সাত মাস পরে দুদক পুনর্গঠন না করে এনসিপিকে টার্গেট করেছেন। বিরোধী দলকে টার্গেট করছেন। যদি সাহস থাকে ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগগুলো আপনারা তদন্ত করুন, যে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এদেশের রাস্তায় ইট পাথর থেকে আপনারা দুর্নীতি করেছেন এবং এখন মহিষ ঘাস খাবে, সেখান থেকেও চাঁদাবাজি করছেন।‌ ফলে দুর্নীতি কারা করে? বাংলাদেশের মানুষ অতীতেও দেখেছে।’’

সরকার জাতীয় সংসদকে কলুষিত করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘‘এই সরকারের কথা ছিল তারা মানবাধিকারের সুরক্ষা দেবে,কিন্তু সেই সুরক্ষা নিশ্চিত করার বদলে, যাতে মানবাধিকার হরণ করা যায়, তারা এই ধরনের আইন এবং প্রতিষ্ঠান তৈরি করছে। তাই আমরা এই সংসদের সামনে দাঁড়িয়েছি। জনগণের প্রতি সেই মেসেজটি নিয়ে আসতে যে, আমরা যে গণঅভ্যুত্থান করেছিলাম, আমরা যে লড়াই করেছিলাম— দেশের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, সেই গণতান্ত্রিক মৌলিক অধিকার এখনো এই দেশে নিশ্চিত হয়নি।’’

মানববন্ধনে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা