শাসনের নামে শিশু নির্যাতনের পুরনো ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১১:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৫

নাটোর



নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় প্রায় ছয় মাস আগে শাসনের নামে এক শিশুকে মার দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে বিভিন্ন মহল থেকে নির্যাতনকারীর শান্তির দাবি উঠায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতনকারী যুবকের নাম আরাফাত হোসেন রনি। সে চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।  অপরদিকে ভুক্তভোগী শিশুর নাম মোহন। তার বাবা মুকুল একজন মৎস্য শিকারি ও দিনমজুর।

শিশু নির্যাতনের ভিডিও ধারণকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ছয় মাস আগে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চৌগ্রাম বাজারে যাচ্ছিলেন। পথে ছোট চৌগ্রাম বাজার-কামারপাড়া ব্রিজ রাস্তায় রনিকে তার বাড়ির গেটের সামনে মোহনকে লুঙ্গি দিয়ে একের পর এক আঘাত করতে দেখেন। এরপর তাকে ধমক দিয়ে কান ধরে ওঠবস করান।তিনি ঘটনাটি ভিডিও করেন।

পরে জিজ্ঞাস করলে রনি জানায়, তিনি পুকুরে গোসল করতে যাওয়ার সময় মোহনের গায়ে তার হাতে থাকা লুঙ্গির বাড়ি লাগে। এতে মোহন তাকে অকথ্য গালি দেয়। পাশের ছোট ভাই মনে করে শাসন করার জন্য তিনি মোহনকে লুঙ্গি দিয়ে কয়েকটি বাড়ি দেন। এরপর আর কখনও বড়দের সঙ্গে খারাপ আচরণ করবে না বলায় শাস্তিস্বরূপ কান ধরে উঠবস করান।
বুধবার সকালে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ভিডিওটি দেখার পর তাকে গ্রেফতারে সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি উঠতে থাকে।
বিষয়টি জানতে পেরে প্রশাসনেও শুরু হয় তোলপাড়।
সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, এরইমধ্যে রনির বাড়িতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজন কয়েকটি জায়গায় রনিকে গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, ভুক্তভোগী ছেলে ও তার বাবা মাকে থানায় এনে ঘটনাটি জানানো হয়েছে।
ছোট চৌগ্রাম এলাকার গ্রাম প্রধান আলতাব হোসেন জানান, বিষয়টি জানার পর মোহনের পরিবারের কাছে রনির বাবা জালাল উদ্দিন ক্ষমা চেয়েছেন। স্থানীয়ভাবে মীমাংসার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান