জাপা’র প্রতিনিধি সভায় হট্টগোল, পা ভাঙলো নেতার

বগুড়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯

জাপা নেতাকর্মীদের হট্টগোল বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি সভায় হট্টগোল হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বনানী এলাকার একটি পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় জাতীয় পার্টির নন্দীগ্রাম উপজেলা সভাপতি নুরুল আমিন বাচ্চুর ডান পা ভেঙে গেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সভায় উপস্থিত একাধিক নেতা এসব তথ্য জানিয়েছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুমার নামাজের কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নেতাদের বক্তব্য বন্ধ করে কেন্দ্রীয় নেতাদের সুযোগ দেন সভার সঞ্চালক জাপার জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর। তখন সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম হাত উঁচিয়ে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে বলেন। এ সময় জেলা সভাপতি জিন্নাহ এমপির দিকে আঙুল তুলে কথা বলার অভিযোগ এনে শিবগঞ্জ (জিন্নাহর এলাকা) উপজেলার নেতাকর্মীরা শফিকুলের দিকে তেড়ে আসেন। এতে সভা বন্ধ হয়ে যায় এবং হট্টগোল শুরু হয়। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এরইমধ্যে জেলা যুব সংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক ও তার লোকজন নন্দীগ্রাম উপজেলা জাপা সভাপতি নুরুল আমিন বাচ্চুকে মারধর করেন। এ সময় মেঝেতে পড়ে গেলে বাচ্চুর পায়ে আঘাত করা হয়। এতে তার পা ভেঙে যায়। পরে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পায়ের প্লাস্টার শেষে তাকে বাসায় পাঠান চিকিৎসকরা।

জাপা নেতাকর্মীদের হট্টগোল নুরুল আমিন বাচ্চুর অভিযোগ, তার ওপর হামলার জন্য জেলা যুব সংহতির সভাপতি ফারুক ও তার লোকজন দায়ী। তিনি বলেন, ‘ফারুক আমার নির্বাচনি এলাকার। আগের কোনও আক্রোশের জেরে হামলা করে আমার ডান পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। সুস্থ হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবো।’

এদিকে অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন, ‘আমি হামলার সঙ্গে জড়িত নই। জেলা জাপা সভাপতির সঙ্গে দুর্ব্যবহার করায় বিক্ষুব্ধ কর্মীরা বাচ্চুর পা ভেঙে দিয়েছেন।’

এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর জানান, সময় স্বল্পতার কারণে ২৩ সাংগঠনিক কমিটির সবাইকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া যায়নি। এ নিয়ে সভায় হট্টগোল ও বাকবিতণ্ডা হয়েছে। তখন নুরুল আমিন বাচ্চু পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। পরে ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এদিকে, সমাপনী বক্তব্যে জেলা জাপা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ এমপি বিষয়টি তুলে ধরেন। এরপর মাইক নিয়ে যুব সংহতির সভাপতি ফারুক ক্ষমা চেয়েছেন বলেও দলীয় নেতারা জানিয়েছেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম