গণতন্ত্রকে জেলখানা থেকে মুক্ত করতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩

এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গণতন্ত্রের মানসকন্যা খ্যাত খালেদা জিয়াকে জেলখানায় বন্দির মাধ্যমে মূলত গণতন্ত্র্রকেই বন্দি করেছে সরকার।

দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলে জেলখানা থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে দেশে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত কর্মীসমাবেশেতিনি এসব কথা বলেন।

আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দুলু আরও বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা যেখানে সরকার নিয়ন্ত্রণ করছে, সেই বিচার ব্যবস্থার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।’ এজন্য সবাইকে আন্দোলনে অংশ নিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

উপজেলার গৌরীপুর এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন লালপুর থানা বিএনপির সভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ কামরুন নাহার শিরিন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ আমিনুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের