নন্দীগ্রামে প্রহরীকে বেঁধে রাইস মিলের মালামাল লুট

বগুড়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৮:১৭

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে নৈশপ্রহরীরে হাত-পা ও মুখ বেঁধে একটি রাইস মিলের নগদ টাকাসহ পাঁচ লাখ মূল্যমানের মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দোহার গ্রামে এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দোহার গ্রামে জিয়াউর রহমানের তামিম অটো রাইস মিলে বৃহস্পতিবার রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত হানা দেয়। তারা দেয়াল টপকে রাইস মিলের ভেতরে প্রবেশ করে। পরে নৈশপ্রহরী ইসমাইল হোসেনের (৫৫) হাত-পা ও মুখ বেঁধে ১৪টি বৈদ্যুতিক মোটর এবং অফিসের তালা ভেঙে নগদ এক লাখ এক হাজার টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে রাইস মিলের অন্য শ্রমিকরা এসে নৈশপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি শওকত কবির জানান, তামিম অটো রাইস মিলে চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এরপরও জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের