‘মুজিববর্ষে রাজশাহীর বিষমুক্ত আম হবে জাতির জন্য উপহার’

রাজশাহী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ০২:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০২:১৮

‘মুজিববর্ষে রাজশাহীর বিষমুক্ত আম হবে জাতির জন্য উপহার’ জেলা প্রশাসক হামিদুল হক বলেছেন, ‘কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে শতভাগ আম নিশ্চিত করা হবে। এবার মুজিববর্ষে রাজশাহীর বিষমুক্ত আম হবে জাতির জন্য উপহার। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করা হবে। এই সময়ের মধ্যেই আগামী মে মাস থেকে রাজশাহীর গাছ থেকে নামবে আম। এবার মুজিববর্ষে আমের মৌসুমে রাজশাহীর আম থাকবে শতভাগ রাসায়নিকমুক্ত। এ ব্যাপারে কঠোর নজরদারি করবে প্রশাসন।

মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আম নামানোর সময়সীমা বেধে দেওয়ার কারণে এমনিতেই রাজশাহীর আমে কোনও ধরনের রাসায়নিক প্রয়োগের সুযোগ পান না চাষিরা। এবার মুজিববর্ষে বিষয়টি আরও ভালোভাবে নজরে রাখা হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘মুজিববর্ষে সরকারি সব দফতরের সেবা হবে অতীতের যেকোনও সময়ের চেয়ে ভালো। ভূমি সংক্রান্ত সেবা নিয়ে জনমনে একটা নেতিবাচক ভাবনা রয়েছে। সে জন্য মুজিববর্ষে প্রতিটি উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হবে। সেখানে সবচেয়ে কম সময়ে সেবা পাবে মানুষ। এভাবে প্রতিটি দফতরেরই সেবার মান বাড়ানো হবে।’

রাজশাহীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে করা এই প্রেস ব্রিফিংয়ে রাজশাহী সিটি করপোরেশনের সচিব আবু হায়াত মো. রহমাতুল্লাহ, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুর রশিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী