বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা: যুবলীগ নেতা আটক

বগুড়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৮:৫৫

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা: যুবলীগ নেতা আটক বগুড়ায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সায়েদ আলী (৪০) নামে এক স’মিল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে সদরের নুনগোলা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ হত্যায় জড়িত সন্দেহে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসাইন (৩০) ও তার সহযোগী সীমান্তকে (২৫) আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি-তদন্ত রেজা জানান, দুপুরে লেংরাবাজারের একটি সেলুনে চুল কাটা নিয়ে নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং রুবেল হোসাইনের সঙ্গে ব্যবসায়ী সায়েদের বাকবিতণ্ডা হয়। এর জেরে রুবেলের নেতৃত্বে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বারপুর উত্তরপাড়ার জনি, সীমান্ত, শান্তসহ কয়েকজন স’মিলে যায়। তাদের হামলায় সায়েদ গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা সায়েদকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

তবে স্থানীয়দের দাবি, যুবলীগ নেতা রুবেল ও তার লোকজন ওই এলাকায় চাঁদাবাজি করেন। নিহত সায়েদ আলীর ভাই জাফরুল এর প্রতিবাদ করলে একইদিন দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই এই হত্যা।

বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম দুলু বলেন, ‘রুবেল হোসাইন নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন বলেন, ‘কোনো চাঁদাবাজি নয়, সেলুনে সিরিয়াল দেওয়া নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে যুবলীগ নেতা রুবেল এবং তার সহযোগী সীমান্তকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তবে ২৪ জানুয়ারি বিকাল পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম