দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ০২:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০২:৪৪

নওগাঁ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তিন জনের মধ্য দু’জনের মরদেহ এখনও ফেরত দেইনি বিএসএফ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নিতপুর সীমান্তে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার চক বিষ্ণুপুর দিঘী পাড়া গ্রামের মফিজ উদ্দিন (৩৫), বিষুপুর বিজলী পাড়া এলাকার সনজিত উড়াও (২৪)ও বিষুপুর কাটাপুকুর এলাকার কামাল হোসেন (২০)।
ঘটনার পর ওই দিন সন্ধ্যায় বিজিবি-বিএসএফ’র মধ্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা বৈঠকের পর বাংলাদেশের সীমান্তে পরে থাকা মফিজ উদ্দিনের মরদেহ নিয়ে আসে পোরশা থানা পুলিশ। কিন্তু ওই দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেইনি বিএসএফ।
স্থানীয়রা জানান, সীমান্তের ২৩১/১০এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে যায় বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে তিন বাংলাদেশি নিহত হন।
এ বিষয়ে ১৬ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টা পর্যন্ত বিএসএফ দুই বাংলাদেশির লাশ ফেরত দেয়নি। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। লাশ ফেরত পাওয়া মাত্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম