কাঠগড়া থেকে আসামি পালানোয় কনস্টেবল বরখাস্ত

বগুড়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:১৮

বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বগুড়ায় আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল পর্যন্ত দুই দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় কনস্টেবল মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার দুপুরে চুরির মামলায় দেড় বছরের সাজার রায় হয় আসামি আবদুল হালিমের। রায়ের পরে পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে ছয়তলা ভবন থেকে লাফিয়ে পালিয়ে যায় সে। কর্তব্যে অবহেলায় পুলিশ সুপার হাজতের দায়িত্বে থাকা কনস্টেবল মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন।’

আদালত সূত্র জানায়, বগুড়ার শেরপুরে নিজাম উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় ২৫ ফেব্রুয়ারি মামলা হয় আবদুল হালিম, আরিফ চৌধুরী ও সোহরাব হোসেনের নামে। মামলাটি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন ছিল। সোমবার এই মামলার রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান। এই রায়ে আবদুল হালিম ও আরিফ চৌধুরীকে দেড় বছর করে এবং সোহরাব হোসেনের এক বছরের জেল হয়।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের