নাটোরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নাটোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৯

নাটোরে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এঘটনায় অভিযুক্ত লতু সরকারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার  রাতে চান্দাই ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেফতার লতু মৃত শাহাদত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাতে বাকপ্রতিবন্ধী ওই গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। এসময় লতু ঘরে প্রবেশ করে। ওই গৃহবধূ ঘরে ফিরলে তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে লতু। পরে স্বামী বাড়ি ফিরলে ওই গৃহবধূ তার স্বামীকে বিষয়টি বোঝায়। বিষয়টি থানায় জানালে রাতেই লতুকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি দিলীপ কুমার দাস বলেন, ‘ভুক্তভোগী ওই গৃহবধূকে মেডিক্যাল টেস্ট করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের