বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপারসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৯

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হেলপারসহ নিহত ২ বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে হেলপারসহ দু’জন নিহত হয়েছে। এসময় আহত হন ১৫ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কিচক হাজিপাড়া এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা ও বাসের হেলপার শহিদুল ইসলাম (৫০) এবং একই উপজেলা পুটখুর গ্রামের বাসিন্দা রিকশাচালক দিলবর হোসেন (৪৮)।

পুলিশ জানায়, বগুড়া ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস বুধবার বেলা ১১টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কে শিবগঞ্জ উপজেলার কিচক হাজিপাড়া এলাকায় পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেবার পর সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক দিলবার ও বাসের হেলপার শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মী ও শিবগঞ্জ থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহত অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের