বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ নিহত ২ বগুড়ার গাবতলীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এদিকে, সারিয়াকান্দিতে ভটভটির চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানিয়েছেন।

নিহত কলেজশিক্ষকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি শাজাহানপুর উপজেলার মালদা গ্রামের বাসিন্দা এবং গাবতলীর তরণিহাট ডিগ্রি কলেজের প্রভাষক। নিহত শিশুর নাম জান্নাতুল (৫)। সে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি প্রামাণিক পাড়ার লাভলু প্রামাণিকের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক ইদ্রিস আলী বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তিনি পেরিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন ইদ্রিস আলীসহ তিন জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, আহত অপর দুজনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশু জান্নাতুল বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি গাছ বোঝাই ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।



/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী