বগুড়া-১ আসনের উপনির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

বগুড়া বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) শূন্য আসনের উপনির্বাচনে শেষ দিন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল সমর্থিত ও স্বতন্ত্র ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মরহুম সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান, বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, জাতীয় পার্টির প্রার্থী সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আবদুল হাই মন্ডল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম; স্বতন্ত্র তিন প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, হাফিজুর রহমান ও আবদুল মান্নান মিয়া।

১৬ ফেব্রুয়ারি বগুড়া-১ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৯ মার্চ ভোট গ্রহণ করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান