মাদ্রাসাছাত্রের কানের পর্দা ফাটিয়ে দিলেন শিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ১৭:২৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৭:৩৬

অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জে এনায়েতপুরে চড় মেরে মাদ্রাসাছাত্রের কানের পর্দা ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্ররা ভয়ে মাদ্রাসায় যেতে চাচ্ছে না বলে অভিযোগ করেছে অভিভাবকরা। অভিযুক্ত আমিরুল ইসলাম এনায়েতপুরের গোপালপুর বন্ধন তালিমুল কোরআন নুরানিয়া-হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।

বুধবার (৪ মার্চ) বেলকুচির দায়িত্বপ্রাপ্ত ইউএনও রহমত উল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

অভিযোগকারী প্রথম শ্রেণির মাদ্রাসাছাত্র রিফাতের বাবা বুলবুল হোসেন বলেন, ‘গত ২ মার্চ সন্ধ্যায় ওই মাদ্রাসা প্রাঙ্গণে জলসা মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে শিক্ষার্থীদের হৈ চৈ করলে শিক্ষক আমিরুল শিশু রিফাতকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেন। স্থানীয়রা খবর পেয়ে রিফাতকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি সুরাহার নামে কৌশলে গোপন রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ।’

বুলবুল হোসেন বলেন, ‘কারণে-অকারণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায়ই মারধর করা হয়। এর কোনও প্রতিকার নেই। আমার ছেলেকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায়ও বিচার হয়নি।’

অভিযুক্ত আমিরুল ইসলাম বলেন, ‘প্রায় দেড় শত শিশুকে পড়ানো খুবই কঠিন কাজ। কথাও ঠিকমত শুনতে চায় না। অনেক সময় বাধ্য হয়ে শাসন করতে হয়। ঘটনাটি যেভাবেই ঘটুক, মুরুব্বিরা এর মিমংসা করার  চেষ্টা করছেন।’

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মোল্লা জানান, ‘এর আগেও মাদ্রাসায় এমন ঘটনায় এক শিক্ষক বরখাস্ত হলেও সতর্ক হননি অন্যরা।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের