বগুড়া উপনির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা

বগুড়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ২৩:০৪আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৭:৫৮

বগুড়া উপনির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা বগুড়া-১ আসনের উপনির্বাচনের প্রচারণাকালে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৮ (মার্চ) বেলা ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ‘উপনির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির অভিযোগ করে বলেন, ‘এই ঘটনায় তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়কসহ ১০ জন আহত হয়েছেন। তারা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালেক দুলু বিষয়টি অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমাদের কোনও নেতাকর্মী জড়িত নেই। তবে বিএনপির লোকজন প্রচারণার নামে ভাঙচুর করেছে। এছাড়া দুই নেতাকর্মীকে মারপিট করা হয়েছে।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের