রেশনের খাদ্যদ্রব্য নিয়ে অসহায়দের পাশে কারাপরিবার

নাটোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ০০:০২আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০০:০২

অসহায়দের খাবার সহায়তা দিচ্ছেন নাটোর কারাগারের কর্মকর্তারা দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের পাশে রেশনের খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে নাটোরের কারাপরিবার।  নাটোর কারাগারে দায়িত্বরত ৮৬ জন কর্মকর্তা-কর্মচারী অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

রেশনের পাশাপাশি নগদ টাকায় কেনা মোট এক হাজার কেজি চাল, একশ' কেজি ডাল, দুইশ' কেজি আলু, একশ' কেজি পেঁয়াজ, ২৫ কেজি রসুন ও ২৫ কেজি আদা তুলে দেন একশ' অসহায় পরিবারে মাঝে। নাটোর জেল সুপার আব্দুল বারেক এসব তথ্য জানান।

আব্দুল বারেক জানান, জেলা কারাগার পরিবারের ৮৬ জন সদস্য তাদের রেশনের সামগ্রীর অংশবিশেষ জমা দেন অসহায় মানুষের জন্য। এরপর তারা নগদ টাকা দেন। ওই টাকায় আলু, রসুন, পেঁয়াজ, আদা কেনা হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ নাটোর সদর উপজেলার একডালা আদিবাসী পল্লি এবং জংলী গুচ্ছগ্রামে ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পরিবার প্রতি ১০ কেজি চাল, এক কেজি ডাল ছাড়াও পেঁয়াজ, দুই কেজি আলু, ২৫০ গ্রাম রসুন ও আদা দেওয়া হয়েছে।

এর বাইরে কয়েদিদের হাতে তৈরি একটি করে মাস্কও দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতে কারাপরিবার অসহায়দের পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী