চিল্লা থেকে ফিরে মারা গেলেন তাবলিগ জামাতের এক সদস্য

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ১২:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:৫৭

রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় তাবলিগ জামাতের এক সদস্য মারা গেছেন। তার নাম আবুল কালাম আজাদ। ৬৫ বছর বয়সী এই ব্যক্তি তাবলিগের চিল্লা শেষে ফিরে গ্রামেরই একটি মাদ্রাসায় ছিলেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান।

ওই ব্যক্তির বাড়ি বাঘার উত্তর মিলিকবাঘা গ্রামে। তিনি অসুস্থ ছিলেন কিনা জানা যায়নি। তবে পরীক্ষার জন্য মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ বেশ কিছু দিন আগে তাবলিগ জামাতের দলের সঙ্গে কুষ্টিয়া যান। চিল্লা শেষে তিনি ৫ এপ্রিল গ্রামে ফেরেন। তারপর একটি মাদ্রাসায়  ছিলেন। তিনি অসুস্থ হয়েছিলেন কিনা তা কেউ জানতে পারেননি। বুধবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এজন্য প্রায় পাঁচ ঘণ্টা লাশের কাছে কেউ যাননি। পরে দাফনের ব্যবস্থা করা হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি