সরকারি চালসহ বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ০২:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:২০

মির্জা গোলাম হাফিজ

বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান। শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায়
গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান। তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে পুলিশ আরও চাল উদ্ধার অভিযানে নামে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের