কৃষককে মারধর করা সেই চেয়ারম্যান গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:০৩

চেয়ারম্যান সাত্তার

৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চাওয়া কৃষককে মারধর করা সেই চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ৩৩৩ নম্বরে কল করে ত্রাণ সহায়তা চাওয়াকে কেন্দ্র করে ১২ এপ্রিল দুপুরে কৃষক শহীদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে আনে চৌকিদার। ইউএনও এসেছে এমন মিথ্যা কথায় ইউপি ভবনের একটি কক্ষে নিয়ে চৌকিদারের লাঠি দিয়ে শহীদুলকে মারধর করে চেয়ারম্যান আব্দুস সাত্তার। এ ঘটনায় ১৫ এপ্রিল শহীদুল বাদী হয়ে চেয়ারম্যান সাত্তার, মেম্বার রেজা ও তথ্যসেবা কেন্দ্রের রুবেলের বিরুদ্ধে মামলা করেন। সেই থেকেই পলাকত ছিল আসামিরা। শুক্রবার সকালে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার আইও লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান জানান, আসাামকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আঙ্গারীপাড়া এলাকার ২০০-২৫০ গরিব মানুষ ২০-২৫ দিন থেকে কর্মহীন। এ অবস্থায় পরিবারের কথা চিন্তা না করে প্রতিবেশীদের জন্য সাহায্য পেতে শহীদুল ৩৩৩ নম্বরে ফোন দেন। রবিবার দুপুরে নামাজ শেষে বাড়ি এলে চৌকিদার তাকে বলে ইউনিয়ন পরিষদে ইউএনও এসেছে আপনার সঙ্গে কথা বলবে। সেখানে যাওয়ার পর কোনও কথা বলার সুযোগ না দিয়ে চৌকিদারের লাঠি নিয়ে চেয়ারম্যান তাকে মারধর করে।  এরপর চেয়ারম্যান বলেন, ‘৩৩৩ নম্বরে কেন ফোন দিয়েছিস তার জন্যই এই শাস্তি। একথা কাউকে বললে তোর অবস্থা আরও খারাপ করে দিবো।’ বাড়ি আসার পর এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। এরপর ইউএনওকে জানালে তিনি তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম