করোনায় মারা যাননি সাবেক এমপির ছেলে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ১১:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১১:৩৭

আসিফ ইমরান খান সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দের) আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শহিদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান (৩৬) করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। পেটের নাড়ি পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, রবিবার (১৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এর আগে বাগবাটি গ্রামে তার জানাজা সম্পন্ন হয়। নিহতের চাচা আলাউদ্দিন খান এসব তথ্য জানান। 

মৃত্যুর পর আসিফ ইমরান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে এলাকায় গুজব রটে। কিন্তু চিকিৎসকরা জানান, কোনও কারণে পেটের মধ্যে নাড়ি পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন খান বলেন, ‘আমার ভাতিজা কানাডায় থাকে। গত ফেব্রুয়ারিতে বিয়ের জন্য দেশে আসে। গত শুক্রবার ঢাকার বাড়িতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, পেটের মধ্যে তার নড়ি পেঁচিয়ে গেছে। এই অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার পর হাসপাতালে তার মৃত্যু হয়।'

সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম খান এবং কামারখন্দ বুলবুল নাহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুলবুল নাহার বকুলের ছেলে আসিফ ইমরান খান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের