চাঁপাইনবাবগঞ্জে দুই বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

চাঁপাইনাববগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১০:৪৬

Cultarul Progarm Pic-1

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী দুই বাংলার কবি-সাহিত্যিকদের নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে এই উৎসবের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘বাঙালির সংস্কৃতি অবিভাজ্য। সব কিছু ভাগ করা যায়, কিন্তু হৃদয়কে ভাগ করা যায় না। সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ।’

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, গবেষক ও লেখকদের নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখা ।

জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব সিরাজুল করিম, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন সেন, ভারতের পশ্চিমবঙ্গের বাসভূমির সম্পাদক ও কবি অরুপ চন্দ্র, জাতীয় সাহিত্য পরিষদ জেলা শাখার সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব কমিটির সমন্বয়কারী ড. মাযহারুল ইসলাম তরু প্রমুখ।

আলোচনা শেষে সাংবাদিক সামসুল ইসলাম টুকুর সম্পাদনায় ‘সাংবাদিকতায় ত্রিশ বছর’ ও সৈয়দ শমসেরের সম্পাদনায় ‘হৃদয়ের কলতান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। 

পরে স্বরচিত কবিতা পাঠের আসরে কবিতা আবৃত্তি করেন পশ্চিমবঙ্গের কবি ও গবেষক ড. ঋত্বিক চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ড. দেবযানী চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমানুল হক, মনিম-উদ-দৌলা চৌধুরী।

দ্বিতীয় পর্বে ভারতের পশ্চিমবঙ্গ বাসভূমি’র সম্পাদক ও কবি অরুপ চন্দ্র, কবি ও গবেষক ড. ঋত্বিক চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ড. দেবযানী চক্রবর্তী, পশ্চিমবঙ্গ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আইরিন পারভিন, বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ আব্দুস সামাদ, মুর্শিদাবাদের অধ্যাপক আবু সিনা বিশ্বাসকে সম্মাননাসূচক ক্রেস্ট দেওয়া হয়। দুই বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসব চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের