করোনার উপসর্গ নিয়ে পাবনায় এক গৃহবধূর মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৩ মে ২০২০, ০৯:০৯আপডেট : ০৩ মে ২০২০, ০৯:১১

করোনাভাইরাস করোনার উপসর্গ নিয়ে পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূ (৩৮) মারা গেছেন। তার বাড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে৷  শনিবার (২ মে) বিকালে রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়৷ 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ গত ১০ দিন ধরে জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ও বমি হচ্ছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। শুক্রবার (১ মে) তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে তাকে শনিবার রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে দুপুরে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, মৃত গৃহবধূর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের