করোনা পরিস্থিতিতেই আ. লীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
০৫ মে ২০২০, ০৯:১৫আপডেট : ০৫ মে ২০২০, ০৯:২১

  নাটোর নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়ায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী টুটুলকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে কোপানো হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ইউসুফ আলী টুটুল বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

আহতের বড় ভাই মকবুল হোসেন জানান, ইফতারের পর টুটুল বাড়ির পাশে ধামনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে গল্প করছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য লোকমানের তিন ছেলে আরিফ, জসিম ও আমিনুল তাদের অনুসারীদের নিয়ে চাইনিজ কুড়াল ও রামদাসহ টুটুলের ওপর হামলা করে। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। টুটুল কিছুটা সুস্থ হলে মামলা করা হবে।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জজামান আসাদ জানান, তিনি টুটুলের সঙ্গে রাজশাহীতে রয়েছেন। দেশে করোনা সংক্রমণ ও রোজার মধ্যে এধরনের বর্বোরোচিত হামলা যারা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করেও ইউপি সদস্য লোকমানকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর আসামিদের গ্রেফতারে পুলিশের কোনও কার্পণ্য করবে না।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের