মহাসড়ক ছেড়ে ঘরে ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত মা-মেয়ের

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০২০, ১০:৪৮আপডেট : ০৯ মে ২০২০, ১০:৪৮

দুর্ঘটনার শিকার ট্রাকটি

বগুড়ার নন্দীগ্রামে বালুবোঝাই ট্রাক মহাসড়ক ছেড়ে কুড়ে ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, আতেজান বেওয়া (৭০) ও তার মেয়ে কাতুলী বিবি (৪৫)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে তিনি মা কাতুলী বিবি এবং নানি আতেজান বেওয়াকে নিয়ে বসবাস করেন। পঞ্চগড় থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে হেলালের কুড়ে ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘুমিয়ে থাকা তার নানি ও মা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে।

ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের