ঈদগাহ ও মসজিদে জামাত নিয়ে মারামারি, মেম্বার আটক

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২০, ১৩:৩৯আপডেট : ২৫ মে ২০২০, ১৩:৩৯

ঈদের জামাত



বগুড়ার নন্দীগ্রামে ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারিতে একজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ সদর ইউনিয়নের মেম্বার ও যুবলীগ নেতা সোহাগ হোসেনকে আটক করেছে। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির এ তথ্য জানান। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সরকারি নির্দেশ অমান্য করে ছোট ডেরাহার গ্রামের আলম ও রেজার নেতৃত্বে তাদের অনুসারীরা স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। অন্যদিকে গ্রামের কিছু মানুষ ডেরাহার মাদ্রাসা মসজিদে নামাজ আদায় করেন। পরে রেজা, আলম ও তাদের লোকজন মসজিদে নামাজ পড়ানোর কারণে ইমাম মাওলানা শাহাদত হোসেনকে গালিগালাজ এবং চাকরি থেকে ছাঁটাই করার হুমকি দেন।

ইমাম জানান, তিনি সরকারি নির্দেশ মেনে নামাজ পড়িয়েছেন। এসময় শামীমসহ উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ  করেন। তখন হানিফ (৩০) নামে একজনের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এ সময় দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি সোহাগ হোসেনকে আটক করেছে।

ওসি শওকত কবির জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি