মাদক-জুয়ায় বাধা দেওয়ায় কৃষককে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৭:৪৩আপডেট : ২৮ মে ২০২০, ২০:২৩

হাসপাতালের বেডে মোকলেছুর রহমান জুয়া ও মাদক সেবনে বাধা দেওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে মোকলেছুর রহমান (৫৫) নামে এক কৃষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।  তিনি এখন সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বুধবার (২৭ মে) রাতে আট জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের ছেলে লিয়াকত হাসান।

আসামিরা হলেন—জালাল হোসেন পোটকা, রাশেদুল ইসলাম, জাহিদুল ইসলাম, কালাম হোসেন, লোটন,  মিরাজুল ইসলাম, জসিম উদ্দিন ও আছিয়া খাতুন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রায়গঞ্জের চকসাত্রা গ্রামের মহির উদ্দিন প্রামাণিকের ছেলে মোকলেছুর রহমানের সঙ্গে একই গ্রামের ফজর আলীর ছেলে জালাল পোটকার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে উপজেলার চান্দাইকোনার চকসাত্রা পুরান বাড়িতে আসামিরা জোর করে ভ্যান রাখার গ্যারেজ নির্মাণ করে। ওই গ্যারেজে আসামিদের কয়েকজন জুয়া ও মাদক সেবনের আখড়া গড়ে তোলে। কৃষক মোকলেছুর জুয়ার আখড়া বন্ধ এবং মাদক সেবনে বাঁধা দেওয়ায় তারা ক্ষুব্ধ হন। পরে ২৪ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোকলেছুরকে বেধড়ক পেটানো হয়। আহত মোকলেছুরকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

এ ঘটনায় তার ছেলে লিয়াকত হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করলেও আসামিদের গ্রেফতারে পুলিশ গড়িমশি করছে বলে বাদী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তবে, রায়গঞ্জ থানার এসআই মোহসীনের দাবি,  আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি