করোনা আক্রান্ত তাঁত ব্যবসায়ীর মৃত্যু, বাড়ি লকডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০২০, ১২:২২আপডেট : ০২ জুন ২০২০, ১২:২২

মারা যাওয়া তাঁত ব্যবসায়ী

সিরাজগঞ্জের বেলকুচির তামাই গ্রামে করোনা আক্রান্ত হয়ে আব্দুল মতিন মল্লিক (৭৩) নামে এক তাঁত ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে এনায়েতপুরের খাজা ইউনুস আলী (র:) মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ ২৯ মে তার নমুনা সংগ্রহ করে। সোমবার (১ জুন) রাতে জানা যায় তিনি করোনা পজিটিভ। এরপর উপজেলা প্রশাসন থেকে রাতে তার বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরে খাজা ইউনুস আলী (র:) মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয় মঙ্গলবার নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা সমস্যা ছিল তার। ঈদের পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যথাযথ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি