প্রতিপক্ষের হামলায় আহত পোশাক কর্মীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৮:৪৩আপডেট : ১০ জুন ২০২০, ১৮:৫৬

বগুড়া বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত আবু রায়হানের (২০) মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি। এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার বিকালে সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান এসব তথ্য জানান।

আটক তিন জন হলেন—সোনাতলার পূর্ব সুজাইতপুর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে কালাম মণ্ডল (৫৫), নুরুল ইসলামের ছেলে ফতু প্রামাণিক (৬২) এবং দিলবর প্রামাণিকের ছেলে মাহবুব হোসেন (৪৫)।

মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর গ্রামে সালিশ বৈঠকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আবু রায়হান ঢাকার একটি গার্মেন্টস কারখানার শ্রমিক। করোনা প্রাদুর্ভাবের কারণে তিনি বাড়িতে এসে আর কাজে যেতে পারেননি। জমির মালিকানা নিয়ে আবু রায়হানের বাবা মিজানুর রহমানের সঙ্গে প্রতিবেশী মাসুদ রানার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তি করতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি  হয়।

পুলিশ আরও জানায়,  প্রতিপক্ষের মারপিটে আবু রায়হান গুরুতর আহত হন। রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৮ দিকে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জাহিদ হাসান জানান, নিহত রায়হানের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামলায় জড়িতদের মধ্যে কালাম, ফতু ও মাহবুবকে আটক করা হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের