করোনা পরীক্ষার নমুনা দিতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১১ জুন ২০২০, ১৭:২৩আপডেট : ১১ জুন ২০২০, ১৭:৩৫

সাংবাদিক ওয়াসিউর রহমান রতন বগুড়ায় হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে গিয়ে মারা গেছেন সাংবাদিক ওয়াসিউর রহমান রতন (৬৫)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি। রতন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার বার্তার সম্পাদক। তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। 

মরহুমের স্বজনরা জানান, বৃহস্পতিবার করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য রতন সপরিবারে শজিমেক হাসপাতালে যান। সেখানে নমুনা দেওয়ার আগে দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তির কিছুক্ষণ পর মারা যান রতন। মৃত্যুর পর তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াজিদ বলেন, 'তার উপসর্গ দেখে মনে হয়েছে, তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন।'

সাংবাদিক রতন পরিবার নিয়ে শহরের নিউমার্কেটের বাড়িতে থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর জানাজা শেষে শহরের নামাজগঞ্জ আঞ্জুমান-ই-গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি