রাজশাহীর পুঠিয়া উপজেলার ছেলে আবদুল হান্নান (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ফরিদপুর জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বে-সরকারি দাতা সংস্থা কেয়ার বাংলাদেশের ফরিদপুর জেলা শাখায় কর্মরত ছিলেন। পরে তার লাশ ফরিদপুর থেকে এন শুক্রবার (১২ জুন) ভোরে পুটিয়ায় দাফন কারা হয়।পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আবদুল হান্নান ফরিদপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকারি নিদের্শনা মোতাবেক রাতেই লাশ সেখান থেকে বিশেষ ব্যবস্থায় পুঠিয়ায় তার বাড়িতে আনা হয়। আমরা শুক্রবার (১২ জুন) ভোরে সামাজিক সুরক্ষা নিশ্চিত করে ধর্মীয় বিধি মোতাবেক লাশ দাফন সম্পন্ন করেছি।’







