সালিশের নামে নির্যাতনের অভিযোগে আ.লীগের ২ নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১৬:৫৫আপডেট : ১৮ জুন ২০২০, ১৬:৫৮

নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম সালিশের নামে সারারাত জিম্মি করে মানসিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার জংলী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এবং মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং তেবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

এসআই নজরুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, একটি ভ্যান চুরির সালিশের নামে বাগাতিপাড়া শ্যামপুরের শেফা খাতুনের ছেলে স্বপন ইসলামকে মঙ্গলবার রাতে আটক করে আসামিরা। খবর পেয়ে শেফা খাতুন রাত ১০টায় পৌঁছলে স্বপনকে ছাড়ার শর্তে ৩০ হাজার টাকা দাবি করে তারা। এই সময় টাকা দিতে না পারায় ছেলের সঙ্গে তাকে দেখা করতেও দেওয়া হয়নি। সারারাত টাকার ব্যবস্থা না করতে পেরে বুধবার দুপুরের আগে শেফা খাতুন সদর থানায় বিষয়টি জানায়। এই সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগী স্বপনকে উদ্ধার ও ওই দুই জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে রাতে শেফার দায়ের করা মামলায় ওই দুই জনকে গ্রেফতার দেখানো হয়। ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে।’ 

/এনএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম