যুবলীগ নেতা তালেব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৪ জুন ২০২০, ০৩:৩২আপডেট : ২৪ জুন ২০২০, ০৩:৩২

তালেব হত্যা মামলার প্রধান আসামি ফোকরা বগুড়ার সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ ওরফে ফোকরাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা সোমবার (২২ জুন) সন্ধ্যায় নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল এবং হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়ে। মঙ্গলবার (২৩ জুন) তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান ও অন্যরা জানান, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে সদরের আকাশতারা এলাকায় যুবলীগ নেতা আবু তালেবকে (৩২) কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আকাশতারা এলাকার শাহজাহান আলীর ছেলে ফিরোজ ওরফে ফোকরা, একই এলাকার আফসার আলীর ছেলে চাঁন মিয়া (২৬),  কায়েমের ছেলে বাপ্পারাজ (২৮) এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সদর থানায়  মামলা করেন। ২২ জুন সোমবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে নওগাঁর বদলগাছি থেকে প্রধান আসামি ফোকরাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

তারা আরও জানান, ফোকরার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত পৌনে ১২টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পূর্ব পাশে কর্ণপুর পূর্বপাড়ার কবরের পাশের জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু, ৯এমএম ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে সার্জেন্ট শফিকুর রহমান তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের