সিরাজগঞ্জে যমুনার বাড়ছে পানি, ভাঙছে তীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৩:১৬আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৩:১৭

যমুনা নদী



উজানের পানি বাড়ায় সিরাজগঞ্জে যমুনার পানি হু হু করে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পানি ৩২ সেন্টিমিটার বেড়েছে। জেলা পয়েন্টে মঙ্গলবার (১৪ জুলাই) পানি বিপদসমীর ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর উপজেলা পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীতী রবর্তী কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি, সিংগড়াবাড়ি এবং শাহজাদপুর উপজেলার কৈজুরীতে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে ভাঙন বেড়েছে।

সদর উপজেলার শিমলায় পাউবোর ক্ষতিগ্রস্ত ‘শিমলা স্পার’টির আরও প্রায় ৫০ মিটার পাকা কংক্রিট অংশ সোমবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় এক মাসের ব্যবধানে তিনবার ধসে গলো স্পারটি। ৫০ মিটার মাটির ও ৫০ মিটার পাকা কংক্রিট অংশসহ ঘূর্ণাবত্যের কারণে ১০০ মিটার নদীগর্ভে চলে যায়। পানির মধ্যে বাকি ৫০ মিটার অবকাঠামো দাঁড়িয়ে আছে।

যমুনা নদী
পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, জেলার প্রায় ৮০ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের ওপর ভাঙনের ঝুঁকি ঠেকাতে ১৯৯৯-২০০০ অর্থবছরে সদর, কাজিপুর ও এনায়েতপুরে ১১ টি স্পার ও গ্রয়েন নির্মাণ করা হয়। সময়মতো রক্ষণাবেক্ষণ না করায় অধিকাংশই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ওইসব অবকাঠামোর মধ্যে শিমলা স্পারটির পাশে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে এ দশা হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাজিপুর, সদর ও শাহজাদপুরের ক’টি স্থানে ভাঙনও বেড়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম