পাবনায় নতুন করে বাড়ছে পদ্মা-যমুনার পানি

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২২:০৩আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০৩

পাবনায় পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে হুমকির মুখে ঘরবাড়ি পাবনায় কয়েকদিন ধরে পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদীর পানি কমলেও উজানের ঢল আর টানা বর্ষণে নতুন করে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন। এসব ভাঙন প্রতিরোধে কাজ করছে পাউবো সংশ্লিষ্ট দপ্তর। নদী ভাঙনের ফলে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন নদী পাড়ের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড বেড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, যমুনা নদীর নগরবাড়ীর মথুরা পয়েন্টে মঙ্গলবার (১৪ জুলাই) পানি বিপদসীমার ০.১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছু কিছু স্থানে নদীপাড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, পদ্মা নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে মঙ্গলবার সকালে বিপদসীমার ১.৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পদ্মা ও যমুনায় নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। শুরুতেই জমি, ফসল হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন তারা। এবার নতুন করে পানি বৃদ্ধির ফলে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। যমুনা নদী এলাকায় বেশ কিছু বাড়িঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনও সময় এ সকল স্থাপনা নদী গর্ভে চলে যাবে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের