চাঁদা না পেয়ে পুকুরে বিষ, মরলো ১০ লাখ টাকার মাছ

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১০:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২০, ১০:৪৮

পুকুর থেকে মরা মাছ তুলছেন চাষি

চাঁদা না পেয়ে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বগুড়ার  কাহালুতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার নারহট্ট ভেঁপড়া এলাকা এ ঘটনা ঘটেছে। মৎস্য চাষি এ ব্যাপারে কাহালু থানায় অভিযোগ করেছেন।

মৎস্য চাষি আল আমিন জানান, প্রায় চার মাস আগে অজ্ঞাত দুর্বৃত্তরা মোবাইলে ফোন দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। শুক্রবার (১৭ জুলাই) সকালে তার হ্যাচারির পুকুরে থাকা পাবদা মাছ মরে ভেসে উঠে। চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ দিয়েছে বলে তার ধারণা। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার দুর্বৃত্তরা ফোন করে আবারও চাঁদা চেয়েছে। না দিলে অন্য পুকুরে বিষ দেওয়ার হুমকি দিয়েছে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের
মৌখিক অভিযোগ পেয়েছেন। এমন আরও কয়েকটি অভিযোগ তার কাছে এসেছে। এ ব্যাপারে গোয়েন্দা ও থানা পুলিশ হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী