নাটোরে আত্রাই নদীর পানির সঙ্গে বাড়ছে দুর্ভোগ-ক্ষতি

নাটোর প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ২৩:২২ আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:২৩

বন্যা কবলিত নাটোর নাটোরে আত্রাই নদীর পানি বেড়েই চলেছে। সোমবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই নদীর পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। আবার মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে ৪ সেন্টিমিটার।

নদীর পানি বৃদ্ধি আর দিন-রাত থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বাড়ছে মানুষ আর গবাদি পশুর দুর্ভোগ। হচ্ছে নানান ক্ষতি। এদিকে শত শত পুকুরের মাছ ভেসে বিলের পানিতে চলে যাওয়ার সুযোগ নিচ্ছেন অসাধু মাছ শিকারিরা। তারা কারেন্ট জাল আর বাদাই জাল দিয়ে শিকার করছে মণ মণ মাছ। বাধ্য হয়ে অভিযান শুরু করেছে প্রশাসন। জেলা পানি উন্নয়ন বোর্ড,মৎস্য বিভাগ ও প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, সোমবার সকাল ৬টায় সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকাল ৬টায় বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় আবার বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান,পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে বাড়ছে মানুষের দুর্ভোগ আর ক্ষতি। মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার ৫০টি আশ্রয়কেন্দ্রের ১০টিতে মোট ১৫৪টি পরিবার এসেছে। এদের সঙ্গে এসেছে গবাদিপশু।

পোড়ানো হচ্ছে অবৈধ মাছ শিকারিদের জাল নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আত্রাই নদীর পানি বিভিন্ন বাঁধ ক্রস করে ও নদী-বিলের বিভিন্ন সংযোগ দিয়ে হালতিবিলে প্রবেশ করছে। বৃষ্টির কারণেও বিলের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে হালতিবিল সংলগ্ন মাধনগর,খাজুরা,ও পিঁপরুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি। 

জেলা মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার সিংড়া,নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলায় মোট ৪৮৫টি পুকুরের পানি বৃদ্ধির কারণে তা বিলের সঙ্গে একাকার হয়ে গেছে। মোট একশ ৯২ মেট্রিক টন মাছ ও ২ লাখ ৬১ হাজার পোনা ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ৪ লাখ টাকা।

তিনি আরও জানান, কিছু অসাধু মাছ শিকারি অবৈধ কারেন্ট জাল ও বাদাই জাল দিয়ে বিলের মাছ ধরছে জানতে পেরে প্রশাসন বিভিন্ন বিলে অভিযান শুরু করেছে। মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার বাদাই জাল পোড়ানো হয়েছে। অপরদিকে বড়াই গ্রামে ১০ হাজার মিটার কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে এক মাছ শিকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

 

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষক সংকটে ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার