করোনার কাছে হেরে গেলেন সাবেক আইন সচিব

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ২০:২০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:২০

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হন সদ্য অবসরপ্রাপ্ত আইন সচিব করোনায় আক্রান্ত হয়ে বুধবার (৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান সদ্য অবসরপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে জানাজা শেষে শেরখালী কবরস্থানে বাবা সাবেক এআইজি শেখ ফজলুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান বিচারপতির পক্ষে জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির, শাহজাদপুরের এসিল্যান্ড মো. মাসুদ হোসেন প্রমুখ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা এবং স্থানীয় আইনজীবী সমিতি ও পেশাজীবি সংগঠন।

উল্লেখ্য, আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল স্ত্রী, দুই মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী