গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: বুদ্ধি প্রতিবন্ধী স্বামী ও দেবর কারাগারে

নাটোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ২০:০০আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২৩:৩৭

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: বুদ্ধি প্রতিবন্ধী স্বামী ও দেবর কারাগারে নাটোরের গুরুদাসপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই নারীর বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী ও দেবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় ভাইকে সহযোগিতার অভিযোগ রয়েছে ওই গৃহবধূর বুদ্ধি প্রতিবন্ধী স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতার দুই ভাই হলো, গুরুদাসপুর উপজেলার নোপীনাথপুর গ্রামের আব্দুল বারেক ও বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল মালেক।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, বেশ কিছু দিন থেকেই বখাটে আব্দুল বারেক ওই বধূকে কুপ্রস্তাব দিচ্ছিল। কিন্তু দেবরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি হননি। আবার সামাজিকতার ভয়ে কাউকে বিষয়টি জানাননি। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে বাড়ির বারান্দায় মাছ কাটছিলেন ওই বধূ। এ সময় তার বুদ্ধি প্রতিবন্ধী স্বামী আব্দুল মালেক সেখানে ছিল। হঠাৎ বারেক বারান্দায় এলে মালেক বাতি নিভিয়ে দেয়। এরপর মুখ চেপে ধরে ওই নারীকে ধর্ষণ করে বারেক।

এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নিজের স্বামী আব্দুল মালেক ও দেবর আব্দুল বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আকরামুজ্জামান জানান, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গ্রেফতারের পর দুই ভাই বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
এবার পুলিশের মামলার আসামি ২৭০ গ্রামবাসী, পুরুষশূন্য কয়েক গ্রাম
প্রভাবশালীদের দখলে জিয়া খাল, উদ্ধার করে খননের দাবি স্থানীয়দের
সর্বশেষ খবর
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন