করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৬:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৬:৩৬

করোনাভাইরাস রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি মারা যান। তার নাম আলীম উদ্দীন (৭০)। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে তার বাড়ি।

তার নাতি মাসুম হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১১ আগস্ট আবদুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা গেলেন।​

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা জানান, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
সরকারি স্বাস্থ্যসেবার ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই, অভিযোগ আলবানিজের
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত